সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      
ব্যক্তিগত ভিডিও কেলেঙ্কারিতে মুকুট হারালেন থাই সুন্দরী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাত্র একদিন আগেই সুপান্নি নয়নোনথং নামের এই সুন্দরী জিতেছেন থাইল্যান্ডের সুন্দরী প্রতিযোগিতা মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরি খান ২০২৬-এর মুকুট। একাধিক বিতর্কিত ভিডিও অনলাইনে ফাঁস হওয়ার পর প্রতিযোগিতার নীতি ও মূল্যবোধের সঙ্গে অসঙ্গতি দেখিয়ে খেতাব বাতিল করা হয়েছে এই থাই সুন্দরীর।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়নোনথংয়ের কর্মকাণ্ড প্রতিযোগিতার নীতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তাই তাকে আসন্ন মিস গ্র্যান্ড থাইল্যান্ড ২০২৬-এও অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

ভিডিওগুলোতে তাকে ধূমপান করতে, অন্তর্বাস পরে নাচতে এবং সেক্স টয় ব্যবহার করতে দেখা যায়। এসব দৃশ্য ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ঘটনার পর ২৭ বছর বয়সী নয়নোনথং সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ক্ষমা চান। 

সুপান্নি নয়নোনথং বলেন, “করোনাকালে চরম আর্থিক সংকটে পড়েছিলেন এবং অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে অনলি ফ্যানস-এ কনটেন্ট তৈরি করেছিলেন। পরে মায়ের মৃত্যু হয়।”

তিনি আরো বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমি প্রতিজ্ঞা করছি, নিজেকে আরো উন্নত করব এবং যেন আর কখনো এমন কিছু না ঘটে।”

তবে নয়নোনথং অভিযোগ করেছেন, কিছু অবৈধ জুয়ার ওয়েবসাইট তার ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করছে। এ বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নিতে পুলিশের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে এই ঘটনায় বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা।

সূত্রঃ এনডিটিভি


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভিডিও   সুন্দরী   থাইল্যান্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close