প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম আপডেট: ২৭.০৯.২০২৫ ৬:৫৭ PM

সংগৃহীত ছবি
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিশেষ অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদসহ প্রায় ২২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) পদ্মশাখরা, ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গা এলাকা থেকে ৫৯ বোতল মদ, আর বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে ভারতীয় শাড়ি ও ওষুধসহ মোট ২২ লাখ ১৮ হাজার ৫০০ টাকার মালামাল আটক করা হয়েছে।
উদ্ধারকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ডায়েরীভুক্ত করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।
স্বদেশ প্রতিদিন/শাহো