বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ম্যাচ সেরার পুরস্কার স্ত্রী-পুত্রকে উৎসর্গ করলেন আফ্রিদি
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের অঘোষিত সেমি-ফাইনালে ব্যাটিং ও বোলিং দুটোতেই গুরুত্বপূর্ণ অবদান রাখার পর ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শাহিন শাহ আফ্রিদি। এই স্বীকৃতি তিনি উৎসর্গ করেছেন নিজের স্ত্রী ও পুত্রের জন্য।

পাকিস্তানের বাঁহাতি পেসার আফ্রিদি ব্যাট হাতে ২ ছক্কায় ১৩ বলে ১৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৩ উইকেট নেন। পাওয়ার প্লেতে তার জোড়া উইকেটের ফলে বাংলাদেশ আর পথ খুঁজে পাননি। অলরাউন্ড নৈপুণ্যের জন্যই ম্যাচ সেরার পুরস্কার তার হাতে যায়।

পুরস্কার বিতরণ মঞ্চে আফ্রিদি বলেন, “আমি এই পুরস্কার আমার সুন্দরী স্ত্রী ও পুত্রকে উৎসর্গ করতে চাই। তারা এখানে আছে। তাদেরকে উৎসর্গ করছি। শুরুতেই আমি উইকেট নেওয়ার চেষ্টা করি, কারণ দল শুরুতে ব্রেক থ্রু চায়। আমি সেটির চেষ্টাই করি।”

তিনি আরও বলেন, “অল্প রানে দ্রুত ব্রেক থ্রু দিতে হয়। আমাদেরও সেরকম পরিকল্পনা ছিল। পাওয়ার প্লের প্রথম ৩ ওভারে উইকেট নেওয়াটাই আমাদের এগিয়ে দিয়েছে।”

বাংলাদেশের তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসানের বোলিংয়ে পাকিস্তানকে ১৩৫ রানে আটকে দেয়ার পরও পাওয়ার প্লেতে তিন উইকেট হারানোর কারণে বাংলাদেশ বিপদে পড়ে। আফ্রিদি বললেন, এটাই ম্যাচে তাদেরকে এগিয়ে দিয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আফ্রিদি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close