বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুনামগঞ্জে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:২২ পিএম আপডেট: ২৬.০৯.২০২৫ ১:২৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক স্কুলছাত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সিএনজি চালক সজল ঘোষ (৪০), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা আঁখি রানী চৌধুরী (৩৬) ও তার মেয়ে প্রথমা চৌধুরী, যিনি সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তারা শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। স্থানীয়রা ট্রাক চালক পারভেজ আহমেদকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সুনামগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close