প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৪ AM

ধর্মীয় বিভিন্ন উৎসবের কারণে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার দিন ধার্য না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, ২০২৫ সালের (১৪৩১-১৪৩২ বঙ্গাব্দ) বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে।
এ সময় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের জন্য উল্লিখিত সময়কালে কোনো পরীক্ষা না নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ