প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৭ AM

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকায় একটি পরিত্যক্ত বাথরুম থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় জয়নাল আবেদিনের পরিত্যক্ত বাথরুমের ভেতর থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চারটি প্লাস্টিকের বালতিতে করে ককটেলগুলো টয়লেটের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ