সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      
ফেসবুকের নতুন আপডেট, চার শর্ত মানলেই মিলবে লাখো দর্শকের নাগাল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নতুন এক আপডেট এনেছে। এ আপডেটের ফলে ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজ নিজে থেকেই লাখো নতুন দর্শকের কাছে পৌঁছে যাবে। তবে এর জন্য মানতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত।

ফেসবুকের চার শর্ত:
১. মৌলিক কনটেন্ট তৈরি করুন – কপি বা পুনঃপ্রকাশ নয়, নিজস্ব সৃজনশীল কনটেন্ট তৈরি করতে হবে।
২. শেয়ারযোগ্য কনটেন্ট বানান – মজার, তথ্যবহুল বা উপকারী কনটেন্ট তৈরি করতে হবে যাতে দর্শকরা স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করে।
৩. নীতিমালা মেনে চলুন – ফেসবুকের নির্দেশিকা ভঙ্গ করলে ভিডিও ডিলিট বা মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। তাই কনটেন্টে যেন ঘৃণা, সহিংসতা বা কপিরাইট লঙ্ঘন না হয়।
৪. রিলসে গুরুত্ব দিন – ধারাবাহিকভাবে আকর্ষণীয় রিলস তৈরি করলে দ্রুত নতুন দর্শকের কাছে পৌঁছানো সম্ভব। বিশেষ করে নতুন প্রোফাইল বা পেজের জন্য এটি সবচেয়ে কার্যকর উপায়।

ফেসবুক জানিয়েছে, লং ভিডিওর তুলনায় রিলস এখন অনেক দ্রুত নতুন দর্শকের কাছে পৌঁছে যায়।

ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের এই আপডেট কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুযোগ। নিয়ম মেনে মৌলিক কনটেন্ট তৈরি করা হলে এবং বিশেষত রিলসে জোর দেওয়া হলে ফলোয়ার বাড়ানো ও আয় করার সম্ভাবনা অনেক বেশি।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ফেসবুক   নতুন   আপডেট     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close