বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
২২ সেপ্টেম্বর ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১২ AM

প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও নানা ঐতিহাসিক ঘটনা ঘটে চলেছে। তবে কিছু কিছু দিন এমন কিছু স্মরণীয় ঘটনার সাক্ষী হয়ে থাকে, যা ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে যায়। 

আজ সোমবার ২২ সেপ্টেম্বর। চলুন জেনে নিই ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
 
১৪৯৯ - বাসেল চুক্তির অধীনে সুইজারল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।

১৫৯৯ - লন্ডনে ফাউন্ডার্স হলে ২৪ জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। এভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠে।

১৭১১ - ফরাসি সেনাবাহিনী রিও ডি জেনিরো দখল করে।

১৭৩৫ - ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে বসবাস শুরু করেন রবার্ট ওয়ালপোল।

১৭৯২ - ফ্রান্সে রাজকীয় ক্ষমতা সীমিত করে ও জনগণের নির্বাচিত আইনসভার স্বীকৃতির মাধ্যমে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৮২৮ - বর্তমান দক্ষিণ আফ্রিকায় জুলু সাম্রাজের প্রতিষ্ঠাতা শাকা তার বৈমাত্রিয় দুই ভাইয়ের হাতে নিহত হয়েছিলেন।

১৮৬০ - ঔপনিবেশিক শক্তি বৃটেন ও ফ্রান্সের সাথে চীনের যুদ্ধ শুরু হয়।

১৮৬২ - আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন।

১৯০৮ - বুলগেরিয়া উসমানীয় সম্রাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬০ - ফ্রান্সের অধীন থেকে স্বাধীনতা লাভ করে মালি।

১৯৬২ - নিউইয়র্কে সংগীত পরিবেশন করেন বব ডিলান।

১৯৬৫ - ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়।

১৯৮০ - ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়।

১৯৯৩ - রাশিয়ায় চরম সাংবিধানিক সংকট শুরু হয়।

১৯৯৩ - পোল্যান্ডে কমিউনিস্ট প্রভাবিত গণতান্ত্রিক বাম জোট নির্বাচনে জয়ী হয়।

১৯৯৭ - সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়।

জন্ম:

১৭৯১ - মাইকেল ফ্যারাডে, ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী।

১৮০০ - ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জর্জ বেনথাম।

১৮৪২ - ওসমানীয় সাম্রাজ্যের শাসক আবদুল হামিদ (দ্বিতীয়)।

১৮৮৫ - মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা এরিক ভন স্ট্রোহেইম।

১৯৩২ - শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ ফজলে রাব্বি।

১৯৩৯ - বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী নারী জুনকো তাবেই।

১৯৫৬ - আনু মুহাম্মদ, বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজকর্মী।

১৯৭৮- মেহরাব হোসেন, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু:

৭১৬ - দামেস্কের সম্রাট সুলায়মান।

১৮৯১ - তারকনাথ গঙ্গোপাধ্যায়, বাঙালি লেখক।

১৯৭০ - কথাসাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।

১৯৭৪ - ‘কমিউনিস্ট মেনিফেস্টো’র প্রথম বাংলা অনুবাদক সৌমেন্দ্রনাথ ঠাকুর।

১৯৭৯ - প্রমোদকুমার চট্টোপাধ্যায়, বাঙালি শিল্পী এবং আধ্যাত্মিক বিষয়ক লেখক।

১৯৯১ - মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী পদ্মশ্রী দুর্গা খোট।

২০০৩ - হুগো ইয়াং, ইংরেজ সাংবাদিক ও লেখক।

দিবস:

বুলগেরিয়ার স্বাধীনতা দিবস।

মালির স্বাধীনতা দিবস।

বিশ্ব গাড়িমুক্ত দিবস।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইতিহাস     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close