বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অভিনেত্রী পূজার অভিযোগে প্রযোজক গ্রেফতার
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮ AM

বলিউড ও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন কলকাতার প্রযোজক শ্যামসুন্দর দে। শনিবার (২০ সেপ্টেম্বর) মুম্বাই পুলিশের হাতে তাকে গ্রেফতার করা হয় কলকাতায়।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পূজা ও তার স্বামী কুণাল ভার্মার সঙ্গে কোটি টাকার প্রতারণা করেছেন প্রযোজক। প্রায় তিন মাস আগে মুম্বাইয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন তারা।

এর আগে, জুন মাসে পূজা সামাজিক মাধ্যমে লেখেন, ‘কাছের এক বন্ধুর হাতে প্রতারিত হয়ে সর্বস্ব খুইয়েছি। আমাদের সারাজীবনের সেভিংস এখন হাতছাড়া।’

পোস্টে বন্ধুর নাম উল্লেখ না করলেও প্রতিক্রিয়া করেন শ্যামসুন্দরের স্ত্রী। তিনি পালটা অভিযোগ আনেন তারকা দম্পতির বিরুদ্ধে। তোলাবাজি-অপহরণের মতো গুরুতর অভিযোগ দেন।

পূজার বিরুদ্ধে তার অভিযোগ, অভিনেত্রেীর নেতৃত্বে অপহরণ করা হয় শ্যামসুন্দর দে-কে। মুক্তিপণ বাবদ দাবি করা হয় ৬৪ লক্ষ টাকা। শুধু তাই নয়, শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় প্রযোজকের উপর।

এ ঘটনার প্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন ডাকেন পূজা ও তার স্বামী। ওই সম্মেলনে পুরো বিষয়টির সত্য তথ্য সবার কাছে তুলে ধরেন।

এরপরই শনিবার (২০ সেপ্টেম্বর) কলকাতার পুলিশের সহায়তায় প্রযোজককে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে আছেন শ্যামসুন্দর।

প্রযোজক গ্রেফতার হওয়ার পর নিজের অনুভূতি সংবাদমাধ্যমে প্রকাশ করেন পূজা। বলেন, ‘আইনের উপর ভরসা ছিলই। আর যে ন্যায়ের পথে থাকে তার পাশে ঈশ্বর থাকেন। আশা করছি, এবার সব অন্যায়ের প্রতিকার হবে।’

অভিযুক্তের কী শাস্তি চান এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘কারো ক্ষতি হোক কিংবা অভিযুক্তের শাস্তি হোক তা আমি চাই না। আমাদের যা আর্থিক ক্ষতি হয়েছে, সেটা পূরণ হলেই আমি খুশি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রযোজক     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close