বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৪ পিএম

সরকার নতুন করে দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (২১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে উল্লেখ করা হয়েছে, মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনকে প্রেষণে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে কোন দেশে তারা রাষ্ট্রদূতের দায়িত্ব নেবেন, সে বিষয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি। ফলে এখনই স্পষ্ট নয়, তারা কোন দেশের রাজধানীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সাধারণত রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয়ের আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে দেশও জানানো হয়ে থাকে।

মেজর জেনারেল কবীর আহাম্মদ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অপরদিকে মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রদূত পদে তাদের নিয়োগকে সরকার সামরিক কর্মকর্তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব কূটনৈতিক অঙ্গনে কাজে লাগানোর একটি পদক্ষেপ হিসেবে দেখছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রদূত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close