বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগেশ্বরীতে নদী ভাঙনে দিশাহারা মানুষ, বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পানি কমতে শুরু করতেই দুধকুমার নদীর তীব্র ভাঙনে দিশাহারা হয়ে পড়েছেন নদী তীরের মানুষ। 

উপজেলার কেদার ইউনিয়নের চর টেপারকুটি মণ্ডলপাড়ায় শতশত পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। বসতভিটা, ফসলি জমি, বাগান, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বাজার ভাঙনের মুখে পড়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। বক্তারা জানান, ভাঙনের তীব্রতায় অনেকে কাঁচা ধান কেটে গরুকে খাওয়াতে বাধ্য হচ্ছেন। ইতোমধ্যে কয়েকবার বাড়ি সরিয়েছি, এবারও ১০ বিঘা জমি ভাঙনের হুমকিতে।

ইউসুফ আলী জানান, প্রতিটি পরিবার একাধিকবার বাড়ি সরালেও আবারও নদী এসে আঙিনা গ্রাস করছে। মিজানুর রহমান বলেন, বাবার ৫০ বিঘার মধ্যে ৪০ বিঘা নদীগর্ভে গেছে, বাকিটুকুও ভাঙনের মুখে।

আতঙ্কে নির্ঘুম রাত কাটানো এসব পরিবার দ্রুত ভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নাগেশ্বরী   নদী ভাঙন   বাঁধ নির্মাণ   মানববন্ধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close