শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে জয় দিয়ে শুরু বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৫ AM আপডেট: ২১.০৯.২০২৫ ১২:৩৮ এএম

এশিয়া কাপে দারুণ সূচনা করল বাংলাদেশ। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে ওঠার পর শনিবার (২০ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় মাত্র ১ রানে ২ বল খেলে শূন্য হাতে ফেরেন ওপেনার তানজিদ হাসান।

তবে সাইফ হাসান ও লিটন দাস জুটি সামলে নেন দলকে। দ্বিতীয় উইকেটে গড়েন ৫০ রানের পার্টনারশিপ। কিন্তু দলীয় ৬০ রানে ব্যক্তিগত ২৩ রানে বিদায় নেন অধিনায়ক লিটন।

এরপর দায়িত্ব নেন সাইফ ও তাওহিদ হৃদয়। চার-ছক্কার ঝড়ে সাইফ খেলেন ৪৫ বলে ৬১ রানের ইনিংস, যা তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতক। তাকে সঙ্গ দেন হৃদয়, ৩৭ বলে ৫৮ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।

শেষদিকে কিছুটা চাপ তৈরি হলেও নির্ধারিত সময়ের আগেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। ১৯.৫ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান তুলে টাইগাররা ম্যাচ জিতে নেয়।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  শ্রীলঙ্কা   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close