বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রিজভীর      মটোরোলার নতুন ফ্ল্যাগশিপ সিগনেচার ২৭ উন্মোচন      ‘সুপার ইন্টেলিজেন্স’ এআই নিয়ে কেন বাড়ছে উদ্বেগ      হাসিনা-কাদেরসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ      ব্যালন ডি’অরের দৌড়ে পিছিয়ে পড়ছেন এমবাপ্পে-ইয়ামাল?      এশিয়ান গেমস হকিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়      নদীভাঙন ঠেকাতে বসানো ব্লকের পাশেই মাটি কাটার অভিযোগ      কালিয়াকৈরে আগুনে সর্বস্ব হারালেন দুই কলোনির বাসিন্দারা      বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২      কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২৫      হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী      ব্লাড ক্যানসারের যে ৪ প্রাথমিক লক্ষণে সতর্ক হওয়া জরুরি      
জাতীয় দলের দরজা সাব্বিরের জন্য এখনও খোলা: লিটন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম আপডেট: ২৩.০৯.২০২৬ ৪:৫৭ PM

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ সাব্বির রহমান। ৩৪ বছর বয়সে জাতীয় দলের বাইরে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সের মাধ্যমে আবারও নির্বাচকদের নজরে এসেছেন এই ব্যাটার। এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলে অবশ্য জায়গা হয়নি তার।

সাব্বিরের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। তিনি জানিয়েছেন, জাতীয় দলের পরিকল্পনায় এখনও সাব্বির রয়েছেন। তবে একই পজিশনে থাকা ক্রিকেটারদের মধ্যে আপাতত ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

লিটন বলেন, “নির্বাচক, কোচ, আমার—সবার ভাবনায়ই আছে। যারা নিচের সারিতে ব্যাট করে, জায়গা ওপেন। যে ভালো করবে, তারই আসার সুযোগ আছে। অনেকদিন পর রাব্বি টিমে এসেছে। জিম্বাবুয়েতে ভালো করেছে। অবশ্যই তার সুযোগ বেশি।”

তিনি আরও বলেন, পাঁচ ও ছয় নম্বরে ব্যাট করার মতো তিন-চারজন ক্রিকেটার রয়েছেন। তাদের ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দেওয়া হবে। পারফরম্যান্স ও দলের প্রয়োজন অনুযায়ী যাকে উপযুক্ত মনে হবে, তাকেই খেলানোর চেষ্টা করা হবে।

সাইফউদ্দিনের বদলি নিয়ে সিদ্ধান্ত হয়নি

চোটের কারণে এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার জায়গায় কে দলে আসবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন লিটন।

তিনি বলেন, “আমি জানি সাইফউদ্দিন ইনজুরিতে। নির্বাচকরা সিদ্ধান্ত নেবে ওর জায়গায় কে যাবে। খুব শিগগিরই জানিয়ে দেবেন।”

অলরাউন্ডার সংকট, নজরে তরুণরা

বর্তমান পরিস্থিতিতে পেস বোলিং অলরাউন্ডার হিসেবেও পর্যাপ্ত বিকল্প দেখছেন না লিটন। সর্বশেষ দলে থাকা তিনজন অলরাউন্ডারই চোটে থাকায় কিছুটা সংকট তৈরি হয়েছে বলে জানান তিনি।

তবে দলের কোচরা কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়ে কাজ করছেন। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তাদের কাছ থেকে ভালো পারফরম্যান্স পাওয়ার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close