মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      
ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজা ছাড়ছে হাজারো ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজা সিটি দখলের লক্ষ্যে নজিরবিহীন বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। চলমান যুদ্ধের দুই বছরে এটিকে সবচেয়ে তীব্র হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের উপকূলঘেঁষা আল-রাশিদ সড়ক ধরে দক্ষিণে সরে যেতে আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেনাদের আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার নজিরবিহীন শক্তি ব্যবহার করা হবে।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম জানান, গাজা নগরীর মানুষরা পশ্চিম দিকে উপকূলের দিকে পালানোর চেষ্টা করছেন। কিন্তু হামলার তীব্রতার কারণে তারা বিশ্রাম নেওয়ার সুযোগও পাচ্ছেন না। 

তিনি আরও বলেন, অভিযানটি পুরো ব্লক ধ্বংস করে দিচ্ছে, অনেক পরিবার এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে, বিশেষ করে তাল আল-হাওয়া এলাকায়।

শুক্রবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে গাজা সিটিতেই ২৬ জন। তাল আল-হাওয়ায় একটি আবাসিক ভবনে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন তিন বেসামরিক নাগরিক। দক্ষিণ গাজায় সাহায্য নিতে যাওয়া দু’জনও নিহত হয়েছেন। 

মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতাল জানায়, অপুষ্টিজনিত কারণে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুর্ভিক্ষে অন্তত ৪৪১ জন প্রাণ হারিয়েছেন।

চলমান সংকটে অনেক ফিলিস্তিনি দক্ষিণে যেতে চাইছেন। তবে গাড়ি ভাড়া বা আসবাবপত্র বহনের সামর্থ্য না থাকায় অনেকেই পায়ে হেঁটে বা ছোট গাড়ি টেনে দীর্ঘ পথ অতিক্রম করছেন। 

৫০ বছর বয়সী নিভিন আহমেদ তার সাত সদস্যের পরিবার নিয়ে ১৫ কিলোমিটার হেঁটে গাজা নগরী থেকে পালাতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, আমরা এত ক্লান্ত ছিলাম যে হামাগুড়ি দিয়ে এগিয়েছি। ছোট ছেলেটি কান্না থামাতে পারছিল না। আমরা পালাক্রমে একটি ছোট গাড়ি টেনে নিয়েছি।

আল জাজিরার তথ্যমতে, দক্ষিণের আল-মাওয়াসি এলাকায় অনেকে আশ্রয় নিচ্ছেন। যদিও এলাকাটিকে ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা দেওয়া হয়েছিল, সেখানেও এর আগে হামলা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আগস্টের শেষ দিক থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ গাজা নগরী ছেড়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ উত্তর গাজায় আটকা রয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close