প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৪ AM আপডেট: ২০.০৯.২০২৫ ৯:৪৭ এএম

সংগৃহীত ছবি
‘অন্তবর্তী সরকারের বৈধতার উৎস ১০৬ অনুচ্ছেদ নয়, বরং জনগণের ইচ্ছাই বৈধতার প্রকৃত ভিত্তি’ বলে মন্তব্য করেছেন সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, এই সরকার অবশ্যই বৈধ। তবে ১০৬ অনুচ্ছেদের কারণে বৈধ নয়। জনগণের ইচ্ছার কারণে বৈধ। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী বৈধ। এটি বুঝতে না পারলে ভুল করবেন, একদিন অনুশোচনা করবেন। আশা করি ইগো থেকে বের হয়ে আসবেন।
উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়। আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে অন্তবর্তী সরকার গঠনের পক্ষে মত দেয়।
আইন বিশেষজ্ঞদের একটি অংশ এই মতামতকে অন্তবর্তী সরকারের সাংবিধানিক বৈধতা হিসেবে মনে করলেও শিশির মনিরের মতে, এটি কোনো সাংবিধানিক সরকার নয়, বরং গণঅভ্যুত্থানের সরকার। তাই বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে গণঅভ্যুত্থানকে আইনি স্বীকৃতি দেওয়াই সঠিক পদক্ষেপ।