শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজায় নিহত আরও ৫০, নিহতের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর থেকে এসব হত্যার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬৫ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। 

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে অসংখ্য মরদেহ চাপা পড়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

এদিকে দক্ষিণ গাজার রাফাহ শহরে সড়কের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী)। 

নিহতরা হলেন মেজর ওমরি চাই বেন মোশে (২৬), লেফটেন্যান্ট এরান শেলেম (২৩), লেফটেন্যান্ট ইটান আভনার বেন ইৎজহাক (২২) এবং লেফটেন্যান্ট রন অ্যারিয়েলি (২০)। তাদের মধ্যে বেন মোশে ছিলেন একটি কম্পানির কমান্ডার, আর বাকি তিনজন ক্যাডেট ছিলেন। মরণোত্তর তাদের লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়েছে।

এ ঘটনাটি গাজায় সর্বশেষ ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা। এর আগে, ১০ দিন আগে গাজা সিটির উপকণ্ঠে হামাসের এক হামলায় আরও চার সেনা নিহত হয়েছিলেন। এরপর থেকেই আইডিএফ বড় ধরনের স্থল অভিযান শুরু করে, যার লক্ষ্য উত্তর গাজার শহরগুলো দখলে নেওয়া।

অন্যদিকে, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছে ইসরায়েলভিত্তিক বামপন্থী ইহুদি ও আরবদের সংগঠন জাজিম। সংস্থাটির উদ্যোগে ইতোমধ্যে ৭ হাজার ৫০০ এর বেশি মানুষ এই দাবিতে স্বাক্ষর করেছেন। তাদের লক্ষ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনের (শুরু হবে ২২ সেপ্টেম্বর, নিউইয়র্কে) আগে অন্তত ১০ হাজার স্বাক্ষর সংগ্রহ করে পিটিশনটি সেখানে পাঠানো।

সূত্র: মিডল ইস্ট আই

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close