বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      বিচ্ছেদে বেশি কষ্ট পান নারী না পুরুষ?      সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রিজভীর      মটোরোলার নতুন ফ্ল্যাগশিপ সিগনেচার ২৭ উন্মোচন      
অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম

রাজনৈতিক অস্থিরতা ও কয়েকটি আসনে নির্বাচন স্থগিত থাকার মধ্যেই পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরে (এজেকে) নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুজাফফরাবাদে আইনসভার সচিবালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থী ড. নাজীব নাকি ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী ও সাবেক আইনসভার স্পিকার চৌধুরী লতিফ আকবর পেয়েছেন ১৩ ভোট। মোট ৪৫ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন। স্থানীয় সময় সকাল ১১টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

আজাদ জম্মু ও কাশ্মীরের সংবিধান অনুযায়ী, আইনসভার সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ৫৩ আসনের আইনসভায় বর্তমানে সাতটি আসন শূন্য রয়েছে। পুনচ ও সুধানোতি জেলার কয়েকটি আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত থাকায় এসব আসনে এখনো জনপ্রতিনিধি নির্বাচিত হননি।

প্রায় আট মাস ধরে রাষ্ট্রপতির পদটি শূন্য ছিল। ২০২৬ সালের জানুয়ারিতে তৎকালীন রাষ্ট্রপতি ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরীর মৃত্যুর পর পদটি খালি হয়। এরপর আইনসভার তৎকালীন স্পিকার চৌধুরী লতিফ আকবর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে ২৫ আগস্ট চৌধুরী তারিক ফারুক স্পিকার নির্বাচিত হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও তার কাছে যায়।

রাষ্ট্রপতি নির্বাচনে পিএমএল-এন থেকে প্রার্থী হন ড. নাজীব নাকি। তিনি এর আগে আজাদ কাশ্মীর সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন তিনি। অন্যদিকে পিপিপির প্রার্থী চৌধুরী লতিফ আকবর একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য এবং সাবেক স্পিকার।

নির্বাচনের আগে আজাদ কাশ্মীরের সাতটি আসনে ভোট না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক আলোচনা তৈরি হয়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এসব আসন রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রস্থলে থাকা এলাকাগুলোতে অবস্থিত এবং সেখানকার ভোট স্থগিত রয়েছে।

তবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ড. নাজীব নাকি ৩২ ভোট নিয়ে আজাদ জম্মু ও কাশ্মীরের ২৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আজাদ কাশ্মীর   পাকিস্তান-শাসিত কাশ্মীর   রাষ্ট্রপতি নির্বাচন   নাজীব নাকি   লতিফ আকবর   পিএমএল-এন   পিপিপি   পাকিস্তান   মুজাফফরাবাদ   কাশ্মীর   রাজনৈতিক অস্থিরতা   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close