বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনায় অগ্রগতি ধীর হয়ে আসায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞা দিতে পারে—এমন আশঙ্কাও বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪৩ ডলার বা ২ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের শুরুতে ব্রেন্টের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৫০ ডলারেও পৌঁছেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭৪ ডলার বা ১ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৯০ ডলারে ওঠে।

ইরান যুক্তরাষ্ট্রকে তাদের প্রকাশ্যে জানানো দাবিগুলো পূরণের জন্য এক সপ্তাহ সময় দিয়েছে—এমন খবর প্রকাশের পর তেলের বাজারে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দেয়। এসব দাবির মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও রয়েছে।

বাজার বিশ্লেষকদের নজর এখন ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনার গতিপথ এবং ওয়াশিংটনের সম্ভাব্য ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞার সিদ্ধান্তের দিকে। আলোচনায় অগ্রগতি না হলে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তেলের দাম   বিশ্ববাজার   জ্বালানি তেল   ব্রেন্ট ক্রুড   ডব্লিউটিআই   ইরান   যুক্তরাষ্ট্র   তেলবাজার   জ্বালানি বাজার   আন্তর্জাতিক বাজার   কূটনৈতিক আলোচনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close