বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে ত্রুটি, জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যুক্তরাজ্যে জরুরি অবতরণ করতে হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ফক্স নিউজ জানায়, পরে ট্রাম্প ও মেলানিয়া নিরাপদে বিকল্প হেলিকপ্টারে গন্তব্যে পৌঁছান।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সামান্য হাইড্রোলিক সমস্যার কারণে অতিরিক্ত সতর্কতা হিসেবে পাইলটরা আগেভাগেই স্থানীয় এক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদে বিকল্প হেলিকপ্টারে যাত্রা করেছেন।

যদিও ট্রাম্প নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে গন্তব্যে পৌঁছান, তবে হোয়াইট হাউস বিলম্বের কারণ ব্যাখ্যা করেনি।

উড্ডয়নের কিছুক্ষণ পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প রসিকতা করে বলেন, আমি আশা করি আমরা সবাই নিরাপদে এয়ার ফোর্স ওয়ানে করে বাড়ি ফিরতে পারব। জানেন কেন বলছি? কারণ আমি এই ফ্লাইটে আছি, অন্যথায় হয়তো পরোয়া করতাম না।

এর আগে, ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একটি নতুন প্রযুক্তি চুক্তির ঘোষণা দেয়, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রে দুই দেশকে বৈশ্বিক নেতৃত্বে সহায়তা করবে। পাশাপাশি গাজা যুদ্ধ ও ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   জরুরি অবতরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close