বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজায় শেষ চালু থাকা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজায় শেষ অবলম্বন হিসেবে টিকে থাকা হাসপাতালগুলোর আশপাশে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবারের (১৮ সেপ্টেম্বর) এ হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা।

চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, একদিনেই অন্তত ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-শিফা হাসপাতালের বাইরে মিসাইল হামলায় প্রাণ হারান ১৫ জন, আর আল-আহলি হাসপাতালের কাছে আলাদা এক হামলায় নিহত হন আরও ৪ জন।

ফিলিস্তিনি সংগঠন হামাস এ ঘটনাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়েছে। সংগঠনটির দাবি, জাতিসংঘের এক প্রতিবেদনে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করার এক দিনের মধ্যেই এই হামলা চালানো হলো। 

হামাসের ভাষায়, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের সরাসরি চ্যালেঞ্জ ও অবজ্ঞার বার্তা।

যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার শিশুদের জন্য বিশেষায়িত আল-রান্তিসি হাসপাতালে রাতভর বোমাবর্ষণের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইনকিউবেটরে থাকা নবজাতক কিংবা ডায়ালাইসিসে থাকা শিশুদের ওপর কোনোভাবেই হামলা হওয়া উচিত নয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শিশু হাসপাতালটি একাধিকবার হামলার শিকার হয়েছে। এতে ৪০ জন রোগী নিরাপত্তার জন্য পালাতে বাধ্য হন। তবে আরও অন্তত ৪০ জন রোগী ও কর্মী হাসপাতালের ভেতরেই আটকে আছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close