বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৬ AM

বহু নাটকীয়তা শেষে মাঠে গড়ানো ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটে–বলে জ্বলে ওঠেন শাহিন শাহ আফ্রিদি।

ম্যাচের আগে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ভারত–পাকিস্তান ম্যাচে হাত না মেলানো বিতর্ক থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ দাবি করলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পাইক্রফট ক্ষমা চাইলে তাঁর পরিচালনায়ই শুরু হয় ম্যাচ, যদিও নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর।

প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান। ফখর জামান ৩৬ বলে করেন ৫০, আর শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন আফ্রিদি—১৪ বলে অপরাজিত ২৯। জুনাইদ আজমল ৪ উইকেট নেন আমিরাতের হয়ে।

রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় আমিরাত। আফ্রিদি ফেরান ওপেনার আলিশান শরাফুকে। যদিও রাহুল চোপড়া (৩৫) ও ধ্রুব পারাশার (২০) চতুর্থ উইকেটে ৪৮ রানের জুটি গড়েন, কিন্তু এরপর আর প্রতিরোধ গড়তে পারেনি আমিরাত। আবরার আহমেদ, হারিস রউফ ও আফ্রিদি—প্রত্যেকে নেন ২টি করে উইকেট। শেষে রানআউটে ভেঙে পড়ে ইনিংস, ১৭.৪ ওভারে দল থামে ১০৫ রানে।

এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তান দুই দলই সুপার ফোরে উঠল। তিন ম্যাচে পাকিস্তানের সংগ্রহ ৪ পয়েন্ট, সমান পয়েন্ট ভারতেরও (২ ম্যাচে)। অন্যদিকে আমিরাত ২ পয়েন্ট আর ওমান শূন্য পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১৪৬/৯ (ফখর ৫০, আফ্রিদি ২৯*, সালমান ২০; জুনাইদ ৪/১৮, সিমরানজিৎ ৩/২৬)

আমিরাত: ১৭.৪ ওভারে ১০৫ (চোপড়া ৩৫, পারাশার ২০; আবরার ২/১৩, আফ্রিদি ২/১৬, রউফ ২/১৯)

ফল: পাকিস্তান জয়ী ৪১ রানে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  আমিরাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close