বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র সরবরাহের অনুমোদন দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দায়িত্ব গ্রহণের নয় মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছেন। এ নিয়ে প্রতিরক্ষা দপ্তরের আন্ডারসেক্রেটারি এলব্রিজ কোলবি আনুষ্ঠানিক স্বাক্ষরও করেছেন।

হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, শিগগিরই দুটি চালানে মোট ১ বিলিয়ন ডলারের অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনে পৌঁছাবে। প্রতিটি চালানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি ডলার।

তবে বাইডেন প্রশাসনের নীতির বিপরীতে ট্রাম্প সরাসরি সামরিক সহায়তা হিসেবে এসব অস্ত্র দিচ্ছেন না। বরং ইউরোপীয় মিত্রদেশগুলো যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে কিয়েভে পাঠাবে এবং পরিবহন ব্যয়ও তারা বহন করবে।

মার্কিন কর্মকর্তাদের মতে, ‘Prioritized Ukraine Requisition List’ (PURL) নামে নতুন নিরাপত্তা উদ্যোগের আওতায় ইউক্রেনকে মোট ১০ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবারের চালান সেই উদ্যোগের প্রথম ধাপ।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসান তার অন্যতম অগ্রাধিকার হবে এবং নতুন সামরিক সহায়তা দেওয়া হবে না। গত নয় মাস ধরে তিনি সে প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করেছেন। এর অংশ হিসেবে একাধিকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেও কূটনৈতিক প্রচেষ্টা যুদ্ধ থামাতে বিশেষ কোনো অগ্রগতি আনতে পারেনি।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন   ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close