সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন, আসমার অপসারণের দাবিতে উত্তাল প্রতাপনগর
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৮ পিএম আপডেট: ১৭.০৯.২০২৫ ৫:১০ PM
সর্বস্তরের জনগণের আয়োজনে ফুলতলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়

সর্বস্তরের জনগণের আয়োজনে ফুলতলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের আসমা খাতুনের অপসারণের দাবিতে উত্তাল এলাকাবাসী। ‘দুর্নীতি হটাও সুবিধা বঞ্চিতদের বাঁচাও’ ‘আসমা হটাও প্রতাপনগর বাঁচাও’ এই স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর)  দুপুরে প্রতাবনগর সর্বস্তরের জনগণের আয়োজনে ফুলতলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আসমা খাতুন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মহিলা লীগ ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদক।

মানববন্ধনে বিএনপির সাবেক সভাপতি স.ম আখতারুজ্জামান সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক নূরি আলম সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বিএনপি নেতা কারিমুজ্জামান, প্রতিবন্ধী  ভুক্তভোগী স্বামী আব্দুল সালাম, আর এক ভুক্তভোগী মুক্তার হোসেন স্থানীয় সাংবাদিক মাসুম বিল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “জন্মনিবন্ধনে ইচ্ছাকৃত ভুল, ভুল সংশোধনের নামে বারবার অর্থ গ্রহণ, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার টাকা নিজের পরিবারের নাম্বার দিয়ে আত্মসাৎ করা, বিভিন্ন অনলাইন সার্ভিসে সরকারি ধার্যকৃত ফিসের অতিরিক্ত টাকা আদায় করা, পরিষদের অনৈতিক অর্থনৈতিক সুবিধা আদায়, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মহিলা লীগ ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাতুনের অপসারণ ও বিচারের করতে হবে, তা না হলে এরপরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহত্তর কর্মসূচি করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  দুর্নীতি   মানববন্ধন   প্রতাপনগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close