মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
রোববার অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর একাংশ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম

আগামী রোববার (২১ সেপ্টেম্বর) পৃথিবীতে ঘটতে যাচ্ছে আংশিক সূর্যগ্রহণ, যা চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হবে। একই দিনে ভারতীয় পঞ্জিকা অনুসারে অমাবস্যাও থাকবে।

গত ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে ‘রক্তিম চাঁদ’ দেখার সুযোগ পেয়েছিল বিশ্ববাসী। মাত্র ১৪ দিনের ব্যবধানে এবার আকাশে আবারও একটি বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে।

সূর্যগ্রহণের সময় পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে। গ্রহণটি মোট ৪ ঘণ্টা ২৪ মিনিট স্থায়ী হবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সূর্যগ্রহণ শুরু হবে রাত ১১:২৯ মিনিটে এবং শেষ হবে দিবাগত রাত ৩:৫৩ মিনিটে। পূর্ণ আংশিক গ্রহণের দৃশ্য সবচেয়ে বেশি দেখা যাবে রাত ১:৪১ মিনিটে।

তবে বাংলাদেশে রাতের কারণে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে না। গ্রহণটি দৃশ্যমান হবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার অংশে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  সূর্যগ্রহণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close