বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‌‘ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিদেশে চিকিৎসা গ্রহণের বিষয়টি মানবিকভাবে দেখা উচিত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেকে এ নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার আগেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। ক্যান্সারের চিকিৎসা একটি ধারাবাহিক প্রক্রিয়া। তাই সেখানে চিকিৎসা চালিয়ে যাওয়া জরুরি ছিল।

তিনি জানান, একসময় দেশের স্বাস্থ্যব্যবস্থা বিদেশ নির্ভর ছিল। এখন সরকার আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করছে। চীন থেকে এ বিষয়ে প্রস্তাব এসেছে, যা সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

বাংলাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট রয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুতই নতুন ডাক্তার নিয়োগ দেওয়া হবে।

অনুষ্ঠান থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় নির্মিত ১১টি ভবনের উদ্বোধন করেন তিনি। এর মধ্যে তিনটি নগর মাতৃসদন কেন্দ্র এবং আটটি নগর স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।

এসময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী, এলজিইডির প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ‌ক্যান্সার   আক্রান্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close