বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
আলবেনিয়ায় বিশ্বের প্রথম এআই মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৫ পিএম

ইউরোপের ছোট্ট দেশ আলবেনিয়া বিশ্ব ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক মন্ত্রী নিয়োগের মাধ্যমে। দেশটির নতুন এই এআই মন্ত্রীর নাম রাখা হয়েছে ডিয়েলা, যার অর্থ আলবেনীয় ভাষায় ‘সূর্যের নারী রূপ’। 

প্রধানমন্ত্রী এদি রামা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার পর ১১ সেপ্টেম্বর ডিয়েলাকে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে পরিচয় করান। যদিও এটি আইনত পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব নয়, তবে প্রতীকীভাবে সরকারি কাজে এর ব্যবহার শুরু হয়েছে।

ডিয়েলাকে দায়িত্ব দেওয়ার মূল উদ্দেশ্য হলো দুর্নীতি প্রতিরোধ। প্রচলিত অভিযোগ হলো সরকারি কর্মকর্তারা ব্যক্তিগত স্বার্থে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। কিন্তু একটি এআই চ্যাটবটের নেই অর্থ, ক্ষমতা বা ব্যক্তিগত লাভের প্রতি আকর্ষণ। ফলে আর্থিক কেলেঙ্কারি বা তথ্য ফাঁসের ঝুঁকি কার্যত শূন্য। প্রধানমন্ত্রী রামা মনে করেন, ডিয়েলা সরকারি কেনাকাটার (পাবলিক টেন্ডার) স্বচ্ছতা নিশ্চিত করবে।

সরকারি কাজে যুক্ত হওয়ার আগে ডিয়েলা ইতিমধ্যেই নাগরিকদের সেবা দিতে অভ্যস্ত। ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে নথি জমা ও আবেদন প্রক্রিয়ায় সহায়তা করে এটি জনপ্রিয়তা পেয়েছে। এখন পর্যন্ত একাই দশ লাখের বেশি আবেদনপত্রে সহায়তা করেছে ডিয়েলা। নতুন দায়িত্বে এআই মন্ত্রী সরকারি কাজ দ্রুত, কার্যকর ও স্বচ্ছ করে তুলবে বলে আশা করা হচ্ছে।

তবে এই উদ্যোগ নিয়ে জনমত বিভক্ত। অনেকেই এটিকে হাস্যকর ও অসাংবিধানিক বলে সমালোচনা করেছেন। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, যদি এআই মডেল বাস্তবিক অর্থে দুর্নীতি ঠেকাতে পারে, তবে তা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সহায়ক হবে। অর্থনীতিবিদরা এটিকে আংশিকভাবে রাজনৈতিক প্রচারণা মনে করলেও সফল হলে এটি দেশকে নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে।

প্রধানমন্ত্রী রামার আশা, এআই মন্ত্রী ডিয়েলা শুধু আলবেনিয়ার প্রশাসনিক স্বচ্ছতা বাড়াবে না, বরং দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমনকি ২০২৭ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগদানে এ পদক্ষেপ সহায়ক হবে বলে তিনি মনে করেন। ফলে ডিয়েলার নিয়োগ আলবেনিয়ার জন্য প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের এক বড় সূচনা হতে পারে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  আলবেনিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close