বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৫ মাসের শিশুকন্যাকে গলা কেটে হত্যা করলো মা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৯ পিএম

রংপুরের তারাগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে তুলসি রানী নামের এক মা নিজের ৫ মাস বয়সী কন্যাশিশুকে গলা কেটে হত্যা করেন। নিহত শিশু বাবুলাল ও তুলসি রানী দম্পতির দ্বিতীয় সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি কান্নাকাটি করায় দাদি পাতানী রানী সকালে মায়ের হাতে তুলে দেন দুধ খাওয়ানোর জন্য। পরে তুলসি রানী শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেন এবং রক্তাক্ত দেহ স্বামীর হাতে তুলে দেন। এ সময় দাদি চিৎকার করলে গ্রামবাসী এসে তাকে আটক করে রাখে।

শিশুটির বাবা বাবুলাল বলেন, “মাসখানেক ধরে স্ত্রী অসুস্থ থাকায় বাচ্চা মায়ের কাছেই থাকত। আজ ভোরে কান্না করায় স্ত্রীর কাছে দেওয়া হয়েছিল, কিন্তু এভাবে কান্না থামবে কোনোদিন ভাবিনি।”

দাদি পাতানী রানী জানান, কয়েকদিন ধরে নাতনী তার কাছেই ছিল। সকালে মায়ের কাছে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখেন ছেলে হাতে করে গলাকাটা শিশুকে নিয়ে কাঁদছে।

ঘটনার পর আটক তুলসি রানী অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। স্থানীয়রা মনে করছেন, শারীরিক ও মানসিক ভারসাম্যহীন অবস্থার কারণেই এ ঘটনা ঘটেছে। তার ভাই মানিক মিয়া বলেন, “আমার বোন সন্তানদের ভীষণ ভালোবাসে। কিন্তু অসুস্থ থাকলে মানুষ স্বাভাবিক থাকে না।”

কুর্শা ইউনিয়ন পরিষদের সদস্য সবিত্রী সেন জানান, নিহত শিশুর মা মানসিক রোগে ভুগছিলেন বলে শুনেছেন।

তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, নারীটিকে আটক করা হয়েছে এবং তিনি হত্যার কথা স্বীকার করেছেন। স্বজনেরাও জানিয়েছেন, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  রংপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close