বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কেস্টারিকা উপকূলে দেখা মিলল সোনালি রঙের হাঙ্গরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৫ পিএম

প্রজাতি ভেদে হাঙ্গর সাধারণত বাদামী, ধূসর, জলপাই, নীল বা সাদা রঙের হয়ে থাকে। তবে সম্প্রতি কোস্টারিকার তোর্তুগুয়েরো ন্যাশনাল পার্কের উপকূলে ধরা পড়েছে এক বিরল সোনালি রঙের হাঙ্গর।

গত গ্রীষ্মে স্থানীয় মৎস্যশিকারিদের জালে আটকা পড়ে প্রায় ছয় ফুট লম্বা ওই হাঙ্গর। তার চোখ ছিল সাদা, আর শরীর ঝলমল করছিল সোনালি রঙে। আগে কখনো এমন হাঙ্গর দেখেননি বলে জানান শিকারিরা। হাঙ্গরটিকে সঙ্গে সঙ্গেই আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। তবে শিকারিরা এর কয়েকটি ছবি তুলে পাঠান স্থানীয় গবেষকদের কাছে।

প্রথমে ছবির সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও পরে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, এটি আসল। তারা জানান, হাঙ্গরটির অস্বাভাবিক রঙ এসেছে অ্যালবিনো-জ্যানথোক্রোমিজম নামক এক বিরল জিনগত অবস্থার কারণে।

অ্যালবিনিজমে শরীরে মেলানিনের ঘাটতির কারণে ত্বক, চুল ও চোখ ফ্যাকাশে হয়। অন্যদিকে জ্যানথোক্রোমিজম প্রাণীর শরীরে অস্বাভাবিক হলুদ বা কমলা রঙ তৈরি করে। সাধারণত এ দুটি বৈশিষ্ট্য আলাদা আলাদাভাবে দেখা যায়। কিন্তু একসঙ্গে উভয় বৈশিষ্ট্য পাওয়া—এই ঘটনাই প্রথম।

কোস্টারিকার উপকূলে পাওয়া হাঙ্গরগুলো সাধারণত বাদামি রঙের হয়, যাতে তারা সহজেই সমুদ্রতলের বালির সঙ্গে মিশে শিকার ধরতে ও শত্রুর হাত থেকে বাঁচতে পারে। তাই সোনালি রঙের এ ভিন্নতা গবেষকদের কাছে একেবারেই নতুন বিষয়।

হাঙ্গর গবেষক মেলিসা ক্রিস্টিনা মার্কেজ এ আবিষ্কারকে “মুগ্ধকর” বলে উল্লেখ করে বলেন, “আমরা যে প্রজাতিগুলোকে অনেক চিনি বলে মনে করি, তার মধ্যেও এত ভিন্নতা থাকতে পারে—এটাই তার প্রমাণ।”

আরেক গবেষক দানিয়েল নারাঞ্জো মনে করেন, এই আবিষ্কার শুধু বৈজ্ঞানিক গুরুত্বই বহন করে না, বরং কোস্টারিকার পর্যটনের জন্যও নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। ভবিষ্যতে পর্যটকরা হয়তো সোনালি হাঙ্গর দেখার আশায় সমুদ্র সফরে নামবেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  কেস্টারিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close