শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বামীর লাশ ঝুলছিল, বিছানায় পড়ে ছিল স্ত্রী-মেয়ের মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৩ পিএম

সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে স্বামীকে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী ও কন্যাসন্তানকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের ৩ নম্বর গেটসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার ও তাদের পাঁচ বছরের কন্যা জামিলা।

পুলিশ জানায়, রুবেল পেশায় রাজমিস্ত্রি এবং তার স্ত্রী পোশাক কারখানার কর্মী ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বিকেল থেকে ওই বাসায় কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেশীদের ধারণা, সন্তানকে বিষ খাইয়ে এবং স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর রুবেল আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি এমন ঘটনা ঘটালেন সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

আশুলিয়া থানার এসআই মজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close