শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাকসুর ফলাফল কখন, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৭:৪৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। নির্বাচনের প্রাথমিক ফলাফল কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করা হতে পারে। এর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত দেড় হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯১৯ জন। ছাত্রদের হল অনুযায়ী ভোটার সংখ্যা: আল বেরুনী হল ২১০, আ ফ ম কামালউদ্দিন হল ৩৩৩, মীর মশাররফ হোসেন হল ৪৬৪, শহীদ সালাম-বরকত হল ২৯৮, মওলানা ভাসানী হল ৫১৪, ১০ নম্বর ছাত্র হল ৫২২, শহীদ রফিক-জব্বার হল ৬৫০, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ৩৫০, ২১ নম্বর ছাত্র হল ৭৩৫, জাতীয় কবি নজরুল হল ৯৯২ এবং তাজউদ্দীন আহমদ হল ৯৪৭ জন।

ছাত্রীদের হল অনুযায়ী ভোটার সংখ্যা: নওয়াব ফয়জুন্নেসা হল ২৭৯, জাহানারা ইমাম হল ৩৬৭, প্রীতিলতা হল ৩৯৬, বেগম খালেদা জিয়া হল ৪০৩, সুফিয়া কামাল হল ৪৫৬, ১৩ নম্বর ছাত্রী হল ৫১৯, ১৫ নম্বর ছাত্রী হল ৫৭১, রোকেয়া হল ৯৫৬, ফজিলাতুন্নেছা হল ৭৯৮ এবং তারামন বিবি হল ৯৮৩ জন।

এবারের নির্বাচনে ২৫টি পদে ১৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বামপন্থী, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত ৮টি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করে। তবে ছাত্রদল সমর্থিত প্যানেল কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close