বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      
হল ছাড়ছেন ঢাবি শিক্ষার্থীরা, পরিদর্শনে বিশেষজ্ঞরা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:২৫ পিএম

ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১৫ দিনের ছুটি ঘোষণা করার পর হল ছাড়ছেন অধিকাংশ শিক্ষার্থী।

রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা যায়। তবে কিছু শিক্ষার্থী হলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে, শনিবার রাতে ভূমিকম্প আতঙ্কে প্রথমে একদিনের ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে, শিক্ষার্থীদের দাবির মুখে সেটাকে বাড়িয়ে ১৫ দিন করা হয়। এছাড়াও, রবিবার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়।

তবে হল ছাড়ার নির্দেশে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। যেসব শিক্ষার্থী চাকরি কিংবা টিউশন করাচ্ছেন তারা হল ছাড়তে চাচ্ছেন না। তবে ১ম বর্ষ ও ২য় বর্ষের অধিকাংশ শিক্ষার্থীই হল ছেড়েছেন বলে জানা গেছে। 

নির্দেশনা আসার পরও কেন হলে থাকছেন জানতে চাইলে কবি জসিমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, “আমার আগামী মাসে বেশ কয়েকটি চাকরির পরীক্ষা আছে। এখন হল ছাড়লে আমি কীভাবে প্রস্তুতি নেব? আমার তো ঢাকায় কেউ নেই।”

১ম বর্ষের এক শিক্ষার্থী বলেন, “টানা ভূমিকম্পে একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের অধিকাংশ হলই ঝুঁকিপূর্ণ। এজন্য সবসময় মনের মধ্যে একটা ভয় কাজ করে। বাড়িতে মা-বাবা সবসময় চিন্তায় থাকে। এজন্য হল ছাড়ার নির্দেশে বাড়িতে চলে যাচ্ছি।”

এদিকে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিরীক্ষণ ও মূল্যায়নের জন্য বুয়েটের একজন বিশেষজ্ঞ সদস্যের সমন্বয়ে প্রকৌশল দলের হাজী মুহম্মদ মুহসীন হলসহ বিভিন্ন হলের পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে। 

বুয়েটের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদের নেতৃত্বে  রবিবার সকালে হাজী মুহম্মদ মুহসীন হল এবং দুপুরে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল পরিদর্শন করে। জানা গেছে, পর্যায়ক্রমে অন্যান্য হলও পরিদর্শন করা হবে।

এছাড়া, সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সংস্কার কাজ চলমান রয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close