বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
নোবিপ্রবিতে ছাত্রদল নেতার ব্যক্তিগত উদ্যোগে পাঠাগার
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:৫৬ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ব্যক্তিগত উদ্যোগে একটি ছোট পাঠাগার গড়ে তুলেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। নিজের লেখা, সংগ্রহ এবং পরিচিতদের উপহার পাওয়া বই দিয়েই শুরু করেছেন এই উদ্যোগ।

সাখাওয়াত মনে করেন, বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চা বাড়ানো এখন সময়ের দাবি। তিনি বলেন, “আমি একজন লেখক মানুষ। আমি চাই নোবিপ্রবিতে সাহিত্যচর্চা বাড়ুক এবং এই ধারা অব্যাহত থাকুক। মুক্তচিন্তার মানুষজনের বৃদ্ধি হোক।”

পাঠাগারের পরিকল্পনা শুধু বই সংরক্ষণে সীমাবদ্ধ নয়। সাখাওয়াত জানান, ভবিষ্যতে এর পরিধি আরও বড় করার ইচ্ছা রয়েছে তার। পাশাপাশি মাসে একবার পাঠাগার সংশ্লিষ্ট পাঠকদের নিয়ে আয়োজন করা হবে পাঠচক্র।

এ বিষয়ে তিনি বলেন, “এই লাইব্রেরির পাঠকদের নিয়ে প্রতি মাসে একটি পাঠচক্র আয়োজন করবো যেখানে সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পাঠচক্রে বিজেতার জন্য থাকবে সম্মানসূচক পুরস্কারের ব্যবস্থা।”

কীভাবে শুরু? জানতে চাইলে তিনি বলেন, ‘‘শুরু করেছি আমার কাছে কিছু বই ছিল, আরও কিছু কিনেছি। এক বড় ভাইয়ের কাছ থেকেও কয়েকটা বই নিয়েছি।” এছাড়াও সোশ্যাল মিডিয়া নির্ভরতা বা শুধুই ভার্চ্যুয়াল আলোচনা নয়, বাস্তব বইপড়া এবং সাহিত্যচর্চার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সাখাওয়াতের ভাষায়, “আমার বহুদিনের ইচ্ছা ছিল যে সোশ্যাল মিডিয়ার বাইরে উৎসবমুখর বই পড়া এবং প্রতিযোগিতা খুব জরুরি। বই পড়ার অভ্যাস মানুষকে সহনশীল ও মুক্তচিন্তার অধিকারী করে তোলে।”

নিজ উদ্যোগে শুরু করা এই পাঠাগারকে তিনি একটি ছোট বীজ হিসেবে দেখছেন। তিনি বলেন, “মূলত এজন্যই আমার এই ক্ষুদ্র উদ্যোগ।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নোবিপ্রবি   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close