বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      
‘আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. নাহিদা বেগম বলেন, ২০২৫ সালের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করার সময় তিনি বেশ কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। ওই ঘটনার কারণে তার ছেলে অপ্রতিমকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকলে এবং তাকে অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হলে তিনি তা মেনে নেবেন না বলে জানান।

তিনি বলেন, তার নিজের কোনো অপরাধ থাকলে তার শাস্তি তিনি নিজেই ভোগ করতে প্রস্তুত। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি তার অপরাধ হয়ে থাকে, তাহলে সেই অপরাধের শাস্তি তাকে দেওয়া হোক। কিন্তু এর জন্য তার ছেলেকে কেন শাস্তি পেতে হবে এবং কেন তাকে হত্যা করা হলো—এ প্রশ্ন তোলেন তিনি।

অপ্রতিমকে মাদক কারবারিদের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তার মা। তার ভাষ্য, বিভিন্নভাবে অপ্রতিমকে মাদক কারবারিদের সঙ্গে সম্পৃক্ত হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, যেন তাকে ওই গোষ্ঠীর একজন হিসেবে দেখানো যায়। তবে নাহিদা বেগম দাবি করেন, তার ছেলে নিষ্পাপ এবং এসব বিষয় সম্পর্কে তার ধারণা ছিল না।

নাহিদা বেগম আরও বলেন, তিনি শুধু নিজের ছেলের হত্যার বিচার চান না। যারা অপ্রতিমকে হত্যা করেছে, তারা ভবিষ্যতে কারাগার থেকে বের হলে অন্য শিশুদের জীবনও বিপন্ন হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #অপ্রতিম #ইশায়াতশাহরিয়ারঅপ্রতিম #অপ্রতিমহত্যাকাণ্ড #কুমিল্লাবিশ্ববিদ্যালয় #নাহিদাবেগম #হত্যাকাণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close