প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম

সংগৃহীত ছবি
আমাদের দেশে বছরজুড়ে ব্যাপক চাহিদা থাকে মাছের রাজা ইলিশের। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক জেলের জালে ধরা পড়ছে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এক ইলিশ।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি আলীপুর মৎস্য বন্দরের মনি ফিশ নামের একটি আড়তে নিয়ে এলে ডাকের মাধ্যমে ১ লাখ ৪২ হাজার টাকা মণ দরে প্রতি কেজি ৩ হাজার ৫৫০ হাজার দরে ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়েছে।
এরআগে গত সোমবার ৮ সেপ্টেম্বর পায়রা বন্দরের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে। মাছটি নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারীরা পিএম মুসা কিনে নেন।
কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী মুসা বলেন, “এত বড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা যায়। তাই আমি নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করে গাজীপুরের এক আমেরিকাপ্রবাসীর ভাইয়ের বাসায় পাঠাব।”
জেলে মাসুম বিল্লাহ বলেন, “বঙ্গোপসাগরে পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে
আসে। আজ দুপুরে আলীপুর বাজারে নিয়ে আসার পরে নিলামে ৮ হাজার ৭৫০ টাকায়
বিক্রি করেছি।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন।”
তবে অনেকদিন পর এতোবড় মাছ দেখে বেশ বেশ আলোচ্য বিষয় হয়ে উঠে এই ইলিশ। এছাড়াও এদিন কলাপাড়ার জেলেদের বেশ উচ্ছ্বাসিত দেখা যায়।