সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম      ● আবারও সৌদিতে সতর্কতা জারি      ● আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি      ● ফের বাড়ল এলপি গ্যাসের দাম      ● হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে গুলিবর্ষণ, নিহত অন্তত ২৪      ● মহাপরিচালকের উদ্যোগে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী আনসার ব্যাটালিয়ন সিপাহির ব্যাংকঋণ পরিশোধ      ● ক্যানসার থেকে রক্ষা পেতে পান করুন এই তিন পানীয়      ● দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে : সিলেটে রিজভী      ● প্রবাসীদের অধিকার রক্ষায় কুমিল্লায় মানববন্ধন, নির্যাতন-হয়রানি বন্ধের দাবি      ● হারামিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান ফছিউল আলম রহিম      ● পঞ্চগড়ে আগাম আমন ধান কাটা শুরু, বাড়তি আয়ের আশায় কৃষক      ● রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে      
ঢাকা মেডিকেল কলেজ ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৩ নভেম্বর) কলেজ অধ্যক্ষের দফতর থেকে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়।


নোটিশে জানানো হয়েছে, জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পেশাগত এমবিবিএস পরীক্ষাসমূহ ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ কারণে ছাত্রছাত্রীদের মানসিক চাপ কমাতে এবং প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে মিলিত হওয়ার সুবিধার্থে কলেজের একাডেমিক কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।


নোটিশে আরও বলা হয়েছে, ৩০ নভেম্বর থেকে একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।


এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ও ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা করেছে। শিক্ষার্থীদের বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়ায় অনেকেই ইতিমধ্যেই হল ছাড়তে শুরু করেছেন।


শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভার পর সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  ঢাকা মেডিকেল কলেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close