প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩০ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৭:৩১ PM

সংগৃহীত ছবি
আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি)।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
রদবদল হওয়া ওসিদের মধ্যে খুলনা থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুমকে লবণচরা থানায়, হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশারকে আড়ংঘাটা থানায়, লবণচরা থানার ওসি মো. তোহিদুজ্জামানকে হরিণটানা থানায়, আড়ংঘাটা থানার ওসি মো. তুহিনুজ্জামানকে খানজাহান আলী থানায়, খানজাহান আলী থানার ওসি কবির হোসেনকে সোনাডাঙ্গা থানায়, দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলীকে খালিশপুর থানায়, খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলামকে দৌলতপুর থানায় ও সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলামকে খুলনা থানায়, বদলি করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার স্বার্থে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদায়ন করা হয়েছে।
এছাড়াও কেএমপির মিডিয়া সেল জানায়, প্রশাসনিক কারণে এ রদবদল করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।