বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চায়না শিল্পাঞ্চলের প্রথম কারখানা চালুর লক্ষ্য ১৮ মাসের মধ্যে      ● নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কমে কেন?      ● কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ      ● ঘরে থেকেও চোখে জ্বালাপোড়া? স্বস্তি পাবেন যেভাবে      ● মাভাবিপ্রবির ২৭০০ কোটি টাকার প্রকল্প পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর      ● বাউফলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২      ● হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● মীরসরাইয়ে 'বিশ্ব হাত ধোয়া দিবস' পালিত       ● মায়ের মৃত্যুর সময় পাশে ছিলেন শিখর, জানালেন জাহ্নবি      ● পটুয়াখালীতে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ পালিত      ● ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, জন্মদিনে আয়োজন নেই শাহরুখের      
সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরই নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ : আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এসব কথা জানান তিনি।

ড. আলী রীয়াজ বলেন, “সংস্কার প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়নে সকলের সহায়তা প্রয়োজন।”

রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার উল্লেখ করে ড. আলী রীয়াজ আরো বলেন, “ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন কিংবা রাষ্ট্র সংস্কার বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দিবে না। এ প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের মতামতও গ্রহণ করেছে ঐকমত্য কমিশন।”

জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন। সংস্কার প্রক্রিয়ায় ভিন্নমত ও নোট অব ডিসেন্টসহ বেশির ভাগ আলোচনায় একমত রাজনৈতিক দলগুলো।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   আলী রীয়াজ   জুলাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close