বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে এক বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫২ পিএম

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন আদালত।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পূর্বে শাস্তিভোগের সময় কারাগারের পরিবর্তে হাসপাতালের ভিআইপি কক্ষে অবস্থান করায় থাকসিন এই শাস্তির মুখোমুখি হয়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, চিকিৎসার প্রয়োজনে নয় বরং নিজের ইচ্ছায় তিনি দীর্ঘ সময় হাসপাতালে ছিলেন। আদালত এটিকে অবৈধ সুবিধা গ্রহণ হিসেবে চিহ্নিত করেছে।

৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদের বিরুদ্ধে রায় তার প্রভাবশালী পরিবারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দুই দশকের বেশি সময় ধরে থাই রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবার ব্যাপক প্রভাব বিস্তার করেছে। মাত্র ১১ দিন আগে আদালতের রায়ে প্রধানমন্ত্রী পদ হারিয়েছেন থাকসিনের মেয়ে ও রাজনৈতিক উত্তরসূরি পায়েতংতার্ন সিনাওয়াত্রা।

থাকসিন ২০২৩ সালে দীর্ঘ ১৫ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন। স্বার্থের সংঘাত ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তখন তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরে রাজকীয় ক্ষমায় তা কমে এক বছরে নেমে আসে। তবে জেলখানায় কয়েক ঘণ্টা কাটানোর পরই বুকে ব্যথা ও হৃদরোগের অজুহাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা ছয় মাস ভিআইপি কক্ষে থাকার কারণে সমালোচনা ও ক্ষোভ তৈরি হয় দেশজুড়ে।

এদিকে, পায়েতংতার্ন ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক অস্থিরতার মধ্যেই গত শুক্রবার সংসদে ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী অনুতিন চার্নভিরাকুল। এতে থাকসিনের দল পিউ থাই বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  থাইল্যান্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close