বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেপালে হোটেলবন্দি বাংলাদেশ দল, দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা
ক্রীয়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫১ পিএম

নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান রাজনৈতিক সহিংসতা ও আন্দোলনের কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজ (৯ সেপ্টেম্বর) দেশে ফেরা অনিশ্চয়তার মুখে পড়েছে।

বাংলাদেশ দলের দেশে ফেরার ফ্লাইট ছিল স্থানীয় সময় আজ বিকেল ৩টায়। নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইটে উঠতে দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হয়। কিন্তু প্রতিবেদন লেখা পর্যন্ত দলটি হোটেল ছাড়লেও বিমানবন্দরের উদ্দেশে রওনা হতে পারেনি।

দলের সঙ্গে থাকা সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন কাঠমান্ডু থেকে জানান, রাস্তায় ব্যাপক আন্দোলন চলছে। বাংলাদেশ দলকে নিরাপত্তা দিয়ে বিমানবন্দরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। নেপাল ফুটবল ফেডারেশন (আনফা) আমাদের প্রটোকশন দিতে পারছে না। শুনছি এয়ারপোর্টও আংশিক বন্ধ। তবে সবাই হোটেলে নিরাপদে আছে।

সকালে বাংলাদেশের ফ্লাইটের টিকিট নিশ্চিত হওয়ার পর দল হোটেল থেকে চেকআউট করে লবিতে অপেক্ষা করছে। খেলোয়াড়রা লাগেজসহ প্রস্তুত থাকলেও বের হওয়ার অনুমতি না পাওয়ায় তারা এখনও হোটেল ত্যাগ করতে পারেনি।

এই অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও টিম ম্যানেজমেন্ট আজই দলকে দেশে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেপাল ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা চলছে।


আজ কাঠমান্ডুতে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচটিও উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে। তাই বাংলাদেশ দল আজই দেশে ফিরতে চায়।

তবে আজ নির্ধারিত ফ্লাইটে ফিরতে না পারলে আগামীকাল (১০ সেপ্টেম্বর) নতুন করে ৩৩টি টিকিট বুকিং দিতে হবে বাফুফেকে। পাশাপাশি খেলোয়াড়দের থাকার জন্য আবার নতুন করে হোটেল বুকিং ও অন্যান্য লজিস্টিক ব্যবস্থাও করতে হবে।

উল্লেখ্য, নেপালে টানা দ্বিতীয় দিনের মতো চলছে তরুণদের নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন। রাজনৈতিক অস্থিরতায় রাজধানীসহ দেশের বিভিন্ন অংশে চলছে অগ্নিসংযোগ, হামলা ও কারফিউ। এরই মধ্যে দেশটির বিমানবন্দর ও প্রধান রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নেপাল   বাংলাদেশ দল     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close