মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৬ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ৩:০৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশজুড়ে দুই দিনের ব্যাপক বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রী ওলির বাসভবনে ঢুকে আগুন ধরিয়ে দিয়েছে এবং পার্লামেন্ট ভবনেও আগুন দিয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দেশজুড়ে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় নেতারা এবং দেশটির সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান। তার ধারাবাহিকতায় কেপি শর্মা অলি পদত্যাগের ঘোষণা দেন।

বিক্ষোভের তীব্রতা বৃদ্ধির কারণে নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসেপটির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করেছে। মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর এই পদক্ষেপ নেওয়া হয়।

বিক্ষোভের মূল কারণ হলো দুর্নীতি, সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং সরকারের বিরোধী নীতির প্রতিবাদ। রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে পড়া আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। প্রশাসন একাধিক এলাকায় কারফিউ জারি করেছে।

তথ্যসূত্র: বিবিসি ও এনডিটিভি।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  নেপাল   প্রধানমন্ত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close