মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কালকিনিতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা      ● নতুন বেতন কাঠামোয় বাড়তে পারে বৈষম্য      ● মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত       ● রাত হলেই কাশি বাড়ে? অবহেলা নয়      ● যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবাষীকী পালিত      ● ইচ্ছেমতো পেইনকিলার খেলে হতে পারে যেসব ক্ষতি      ● বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ      ● রাজশাহীতে দুই হত্যা: লিটনসহ ৩৪ জনের পক্ষে আইনজীবী      ● শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরন      ● এআই দিয়ে তৈরি বাগদানের ছবি, একসঙ্গে দেখা যাবে রাফসান-সুনেরাহকে      ● স্পিডবোট পার্কিংয়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা      ● ফরিদপুরে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন       
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুয়া পরিচয়পত্রে প্রবেশের চেষ্টা, আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ AM আপডেট: ০৯.০৯.২০২৫ ৭:৫৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসার টাওয়ার সংলগ্ন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ওই সময় ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে তল্লাশি চালানো হচ্ছিল। তখনই সন্দেহভাজন ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় এক বার্তায় জানিয়েছে, আটক ব্যক্তি ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার পরিচয় ও উদ্দেশ্য যাচাই-বাছাই করা হচ্ছে।”

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “আজ বিশ্ববিদ্যালয়ে ১,৭৭১ জন পুলিশ দায়িত্বে রয়েছে। কাল ডিএমপি থেকে ২,০৯৬ জন পোশাকধারী পুলিশ নিরাপত্তায় থাকবে। ইনশাল্লাহ কোনো অঘটন হবে না, সবাইকে আমরা আশ্বস্ত করছি।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   বিশ্ববিদ্যালয়   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close