বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিইউপিতে ‘Empathy, Tolerance and Social Cohesion’ শীর্ষক সেমিনার      ● মাগুরায় ১৪ বছর জাল সনদে সরকারি চাকরির অভিযোগ      ● আনোয়ারায় হাসপাতালের সামনে মরদেহ রেখে বিক্ষোভ      ● কোম্পানীগঞ্জের রামপুরে শিক্ষা মানোন্নয়ন সভা      ● চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক      ● বান্দরবান জেলার নতুন ডিসি নাজনীন সুলতানা      ● অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড      ● ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা      ● ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’      ● আশুগঞ্জে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ      ● কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ      ● মেঘনায় অপরাধ দমনে তৎপর ওসি শহীদুল ইসলাম, পেলেন শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি      
বিইউপিতে ‘Empathy, Tolerance and Social Cohesion’ শীর্ষক সেমিনার
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:১৮ পিএম

ঢাকা, ৭ অক্টোবর ২০২৬: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (এফএএসএস) অধীনে সমাজবিজ্ঞান বিভাগ ‘Empathy, Tolerance and Social Cohesion: Building a Better Society’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে বাংলাদেশের তরুণ প্রজন্মের মানসিকতা ও মূল্যবোধে পরিবর্তন আসছে। এতে একদিকে নতুন সুযোগ তৈরি হলেও অন্যদিকে অসহিষ্ণুতা ও মেরুকরণের মতো শঙ্কাও বাড়ছে। বাংলাদেশের ভবিষ্যৎ সামাজিক সম্প্রীতি রক্ষায় তরুণদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।

প্যানেল বক্তা হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিয়া হক এবং বিইউপির সমাজবিজ্ঞান বিভাগের লেকচারার শাম্মী আক্তার বক্তব্য দেন।

সেমিনারে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্যাকাল্টি সদস্য, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  বিইউপি   বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস   সেমিনার   সমাজবিজ্ঞান বিভাগ   সহমর্মিতা   সহনশীলতা   সামাজিক সম্প্রীতি   তরুণ প্রজন্ম   সামাজিক যোগাযোগমাধ্যম   Empathy   Tolerance   Social Cohesion  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close