বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রায়েরবাজারে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, যুবকের বাম পা বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৫ AM

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে রনি খান (২০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। হামলায় তার বাম পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়েরবাজার পারটেক্স গলি এলাকায় ‘পিচ্চি আবির গ্রুপ’ ও ‘দাঁতভাঙা সোহাগ গ্রুপ’-এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত রনি ‘পিচ্চি আবির গ্রুপ’-এর সক্রিয় সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির মামলা রয়েছে।

রনিকে হাসপাতালে নিয়ে আসা বড় ভাই রকি খান বলেন, “আমার ভাই আগের অপকর্ম থেকে সরে এসেছে। সে এখন মেঘনার ভাটারচর এলাকায় সিনোবাংলা নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করে। কখন সে মোহাম্মদপুরে এসেছে, আমরা জানি না। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে আনি।”

ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রনির মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার বাম পা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, “দাঁতভাঙা সোহাগ গ্রুপের সোহাগ, রিপনসহ ১৫-১৬ জন রনিকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের ধরতে অভিযান চলছে।”

তিনি আরও জানান, এলাকায় কিশোর গ্যাং দমনে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  রায়েরবাজার   কিশোর   সংঘর্ষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close