বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই সনদ সংবিধান থেকে বড় নয়: এলডিপি মহাসচিব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৮ AM

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মহাসচিব ও মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, “জুলাই সনদের ভিত্তিতে নয়, বাংলাদেশের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কারণ, জুলাই সনদ কখনোই ১৯৭২ সালের সংবিধানের চেয়ে বড় হতে পারে না।”

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর আতিকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে বাতাঘাসী ইউনিয়ন এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সম্প্রতি ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন প্রসঙ্গে বলেন, “তারা জামায়াতের সঙ্গে মিলে বলছে ৭২ সালের সংবিধান ছুড়ে ফেলে দিয়ে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। এটি সম্পূর্ণ অবাস্তব ও অগ্রহণযোগ্য। এই সংবিধান কোনো দলের নয়, এটি মুক্তিযুদ্ধের অর্জন।”

তিনি আরও বলেন, “আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি একটি আদর্শ ও বিশ্বাস নিয়ে সাম্য, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা। সেই মূলনীতির ওপর ভিত্তি করেই ৭২ সালের সংবিধান প্রণীত হয়েছিল। সুতরাং নির্বাচন হবে এই সংবিধান মেনেই।”

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, “আন্দোলনের আগে তোমরা কোনো সংস্কারের কথা করোনি। অথচ বিএনপি ২০২২ সাল থেকেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে নিয়েই সরকার গঠন করা হবে, এবং ৩১ দফা বাস্তবায়ন হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে ড. রেদোয়ান আহমেদ বলেন, “তার অপরাধ ও অন্যায়ের বিচার হবে। ট্রাইব্যুনাল যদি ফাঁসির আদেশও দেয়, সেটি কার্যকর হতে অনেক সময় লাগবে হয়তো ২০ বছর। নির্বাচনের সঙ্গে এই বিচারকার্য বা ফাঁসি কার্যকরের কোনো সম্পর্ক নেই। কিন্তু নির্বাচিত সরকার সে বিচার বাস্তবায়নে উদ্যোগ নেবে।”

ইউনিয়ন এলডিপি সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান এবং বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল ইসলাম প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জুলাই   সনদ   এলডিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close