বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২০ AM

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তৃতীয় পর্যায়ের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

রোববার (৭ সেপ্টেম্বর) পূর্বে প্রকাশিত ২৮ আগস্টের বিজ্ঞপ্তি বাতিল করে নতুন এ সময়সূচি জারি করা হয়।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টায়, রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীদের নির্ধারিত অনলাইন ফরম বিপিএসসি ফরম-১ পরীক্ষার দিন বোর্ডে জমা দিতে হবে। এই ফরম বপিএসসির ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। ফরমের সঙ্গে প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও কাগজপত্রের দুটি করে সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল সনদপত্র বোর্ডে প্রদর্শন করতে হবে। নির্দেশনা অনুসরণ না করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে।

এছাড়া, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার আগে অনলাইনে বিপিএসসি ফরম-৩ পূরণ করে জমা দিতে হবে। অনলাইনে জমা দেওয়া ফরমের দুটি কপি মৌখিক পরীক্ষার দিন সঙ্গে নিয়ে আসতে হবে।

পিএসসি জানিয়েছে, কোনো প্রার্থীকে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীদের নিজ দায়িত্বে কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী উপস্থিত হতে হবে।

কমিশন আরও জানিয়েছে, গ্রহণযোগ্য কারণ ছাড়া মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না। তবে প্রয়োজন মনে হলে কমিশন নিজ বিবেচনায় তারিখ পরিবর্তনের সর্বময় ক্ষমতা সংরক্ষণ করে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বিসিএস   মৌখিক   পরীক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close