বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিড়ালপ্রীতিতে প্রশংসায় ভাসছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৮ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফের নিজের প্রিয় পোষা বিড়ালের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড আইডিতে পোস্ট করা ছবিতে দেখা যায়, একদিকে দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন তিনি, অন্যদিকে আদরের ভঙ্গিতে বিড়ালটির লেজে আলতোভাবে হাত রেখেছেন। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই মন্তব্য করছেন, ‍“প্রাণীর প্রতি ভালোবাসা একজন নেতার মানবিক দিককে প্রকাশ করে।” একজন মন্তব্য করেছেন, “নেতৃত্ব মানেই শুধু কঠোরতা নয়, সেখানে থাকে কোমলতার ছোঁয়াও।”

এর আগেও তারেক রহমানের বিড়াল নিয়ে একাধিক ছবি ভাইরাল হয়েছে। কখনো তাকে মোবাইলের পর্দায় বিড়ালকে কিছু দেখাতে দেখা গেছে, কখনোবা তার কোলে চুপচাপ বসে থাকতে দেখা গেছে প্রিয় সাথীটিকে।

সেসব ছবিও পরে বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল পেজে প্রকাশ করা হয়, যার ক্যাপশন ছিল, “লিডার।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বিড়াল   প্রশংসা   তারেকরহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close