প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩১ পিএম

সংগৃহীত ছবি
প্রতিদিনই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তবে ব্যবহার করলেও অনেকেই জানেন না মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম ও সময়। ভুলভাবে চার্জ দেওয়ার কারণে ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই স্মার্টফোন ব্যবহার করার পাশাপাশি এর সঠিক যত্ন নেওয়াও জরুরি।
অনেকে প্রায়ই অল্প চার্জ শেষ হলেই আবার চার্জারে বসান, আবার কেউ পুরোপুরি ডিসচার্জ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এতে ব্যবহারকারীরা বিভ্রান্তিতে পড়েন, ঘনঘন চার্জ দিলে বা সম্পূর্ণ চার্জ করলে ব্যাটারির ক্ষতি হয় কি না।
বিশেষজ্ঞদের মতে, সারাদিন ফোন ব্যবহার করলেও সবসময় ১০০ শতাংশ চার্জ করার প্রয়োজন নেই। বরং ফোনকে পুরোপুরি চার্জ করা ব্যাটারির জন্য ভালো নয়। ফোনের ব্যাটারি ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ করলেই যথেষ্ট। আবার একেবারে শূন্যতে নামিয়ে চার্জ দেওয়াও ক্ষতিকর।
সঠিক নিয়ম হলো ব্যাটারি যখন ২০ শতাংশে নেমে আসে, তখন চার্জ দিতে হবে এবং ৮০ শতাংশের মধ্যে রাখাই উত্তম। অর্থাৎ ২০ থেকে ৮০ শতাংশ চার্জের মধ্যে ফোন ব্যবহার করাই ব্যাটারির আয়ু বাড়ানোর সঠিক উপায়।