বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের খাওয়ানোর অভিযোগ ছাত্রদল-বাগছাস ঐক্যের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৩ পিএম
আচরণবিধি ভঙ্গ এর ছাত্রদল-বাগছাস ঐক্যের

আচরণবিধি ভঙ্গ এর ছাত্রদল-বাগছাস ঐক্যের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের খাওয়ানোর অভিযোগ উঠেছে ছাত্রদল মনোনীত প্যানেলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী এহসানুল ইসলামের বিরুদ্ধে। এছাড়াও, একই অভিযোগ উঠেছে শহীদুল্লাহ হল সংসদের ভিপি প্রার্থী মাসুম বিল্লাহ, সদস্য প্রার্থী রিয়াদুস সালেহীন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সদস্য আবু নাইমের বিরুদ্ধে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহীদুল্লাহ হলের ২৩-২৪ সেশনের ১০০-১২০ জন ছাত্রকে চাঁনখারপুলের রাজধানী হোটেলের দ্বিতীয় তলায় খাওয়ানো হয়। এ চারজনের উদ্যোগে এই ভোজ অনুষ্ঠিত হয় বলে সেখানে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান।

অভিযুক্তদের মধ্যে মাসুম বিল্লাহ ২০২২ সালে ছাত্রলীগের হয়ে ছাত্রদল পিটাতে গিয়ে আহত হন। তবে তিনি এখন ছাত্রদলের রাজনীতি করেন বলে জানা যায়। এছাড়াও, আবু নাইম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সদস্য।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এহসানুল ইসলাম বলেন, আমার এক জুনিয়র আমাকে সেখানে খেতে যেতে ইনভাইট করেছিল। এজন্য আমি সেখানে গিয়েছিলাম। তবে জুনিয়রের পরিচয় জানতে চাইলে তিনি তা বলতে পারেননি।

আয়োজনে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে দাওয়াত করায় আমি সেখানে গেছি। এটার আয়োজনে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

আরেক অভিযুক্ত মাসুম বিল্লাহ বলেন, আমি সেখানে খেতে গিয়েছিলাম। পরে দেখলাম আমার হলের কয়েকজন জুনিয়র আছে। আমাকে দেখে তারা ডাক দিলে আমি সেখানে যাই।

এছাড়া বাকি দুজনকে ফোন করলেও তাদের ফোনে পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন বলেন, আমরা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আচরণবিধি মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল-বাগছাস ঐক্য   ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close