সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মিঠাপুকুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুরে একই দিনে পৃথক ঘটনায় দুই শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মিঠাপুকুর উপজেলার জয়রামপুর আনোয়ার (ভাঁজের মোড়) কোয়ালিপাড়ায় মাহির বাবু (৫) এবং বিকাল সাড়ে তিনটার সময় মোস্তফা কোল্ড স্টোরেজ অ্যান্ড বীজ হিমাগার লি. এর ভিতরে শাহরিয়ার নামে দেড় বছরের শিশুর মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানান, পায়রাবন্দ ইউনিয়নের কোয়ালিপাড়ায় মমিনুল ইসলামের পুত্র মাহির বাবু বাড়ির পাশে খেলছিল। খেলতে খেলতে শিশুটি বাড়ি সংলগ্ন একটি পুকুরে পড়ে যায়। পরে আধা ঘণ্টা পর তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন স্থানীয়রা। মাহির বাবুর মৃত্যুর প্রায় ৬ ঘণ্টা পর একই ইউনিয়নের বলদিপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন মোস্তফা কোল্ড স্টোরেজ অ্যান্ড বীজ হিমাগার লি. এর মেশিন অপারেটর পদে কর্মরত ওয়াহেদ মিয়ার নাতি শাহরিয়ার আলম, বগুড়া থেকে তার কর্মস্থলে ঘুরতে এসে বিকাল সাড়ে তিনটার সময় হিমাগারের ভিতরে থাকা পুকুরে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে সিসিটিভির ফুটেজ দেখে হিমাগারে কর্মরত শ্রমিকরা উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন। শাহরিয়ারের বাবা-মা দু'জনেই সেনাবাহিনীতে কর্মরত বলে জানা গিয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় শিশু দু’টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মিঠাপুকুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close