বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্ত্রী কালো হওয়ায় পুড়িয়ে হত্যা, মৃত্যুদণ্ড স্বামীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের রাজস্থানের উদয়পুরের একটি আদালত পুড়িয়ে মারার ঘটনায় আট বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। স্ত্রীর গায়ের রং কালো হওয়ায় তাকে পুড়িয়ে মারা হয়েছে বলে জানা যায়।

মৃত্যুর আগে স্ত্রী লক্ষ্মী বলেছিলেন, তার স্বামী ক্রীষ্ণণা তাকে সবসময় ‘কালি’ বলে রাগাতেন।

বিচারক রাহুল চৌধুরী এই রায়ের কারণ ব্যাখ্যা করে বলেন, “এই খুনটা ‘সবচেয়ে জঘন্য অপরাধের’ মধ্যে পড়ে। পৃথিবীতে এমন ঘটনা খুবই বিরল। এটি শুধু একটা খুন নয়, এটা ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’।”

বিচারক আরো বলেন, “কিষাণদাস লক্ষ্মীর বিশ্বাস ভেঙেছেন এবং যখন তার শরীরে আগুন জ্বলছিল, তখন বাকি তরলটুকু গায়ে ঢেলে তিনি চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন। আদেশে আরও বলা হয়েছে, এই ধরনের অপরাধ কোনো সুস্থ সমাজে কল্পনা করা যায় না। এটা মানবতাকে লজ্জাকর।”

সরকারি আইনজীবী দীনেশ পালিওয়াল এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, “এই রায় সমাজের অন্য মানুষের জন্য ‘একটা শিক্ষা’ হবে।”

আইনজীবী দীনেশ প্রশ্ন তুলে বলেন, “২০ বছর বয়সী একটা মেয়েকে খুব নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। সে তো কারও বোন ছিল, কারও মেয়ে ছিল, কিছু মানুষ তাকে ভালোবাসত। আমরা যদি আমাদের মেয়েদের রক্ষা না করি, তাহলে কে রক্ষা করবে?”

দীনেশ আরো বলেন, “তিনি হাইকোর্টে মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য আদেশটি পাঠিয়েছেন। তবে, আসামি ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন।”

জানা যায়, ২০১৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভুক্তভোগী লাকশমী ও ক্রীষ্ণণা দাস। স্ত্রী কালো হওয়ায় নানানভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বামী ক্রীষ্ণণা দাস। ২০১৭ সালের এক রাতে স্ত্রী লাকশমীর জন্য বোতলে বাদামি রঙয়ের তরলজাতীয় পদার্থ নিয়ে আসে তার স্বামী। ক্রীষ্ণণা জানায়, এই তরল মেডিসিনই তাকে ফর্সা বানিয়ে দিবে। সরল মনে লাকশমী তার স্বামীর কথা বিশ্বাস করেন এবং গায়ে মাখা শুরু করেন। তিনি তাতে এসিডের গন্ধ পান। এর পরপরই স্বামী ক্রীষ্ণণা তার শরীরে আগুন ধরিয়ে দেয় এবং পালিয়ে যায়। মৃত্যুর আগে হাসপাতালে পুলিশকে তিনি তার ওপর ঘটে যাওয়া বর্বরতার বর্ণনা দেন। দীর্ঘ আট বছর পর এই সপ্তাহে ভারতের উদয়পুরে জেলা কোর্ট ক্রীষ্ণণা দাসকে মৃত্যুদণ্ড দেয়।

এদিকে তার মৃত্যদণ্ডের খবরে বেশ উচ্ছ্বসিত তাদের প্রতিবেশি এবং নেটিজেনরা। সবাই এই বিচারকে স্বাগত জানিয়ে আইনের প্রতি শ্রদ্ধা এবং আস্থা রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  স্ত্রী   ভারত   আইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close